রেমিট্যান্স–যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবেন, তাঁদের স্যার বলতে হবে’
শুটিংয়ের কারণে মাঝেমধ্যে দেশের বাইরে যান তরুণ অভিনেতা ফারহান আহমেদ জোভান। আসা-যাওয়ার পথে বিমানবন্দরে যেমন মাঝেমধ্যে ভোগান্তি সহ্য করতে হয়েছে, তেমনি অন্য অনেকের ভোগান্তির গল্পও শুনেছেন। এমনও গল্প শোনা যায়, বিমানবন্দরে লাগেজের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়। তাই প্রবাসী রেমিট্যান্স–যোদ্ধাদের জন্য নিজের ভেতরকার আবেগের কথা ফেসবুকে প্রকাশ করলেন জোভান।
জোভান আজ রোববার দুপুরে তাঁর ফেসবুকে লিখেছেন, ‘প্রবাসী রেমিট্যান্স–যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবেন, তাঁদের স্যার বলে সম্বোধন করতে হবে। বিমানবন্দরে একজন সচিব যে সম্মান পান, তাঁর মতো সম্মান দিতে হবে প্রবাসী রেমিট্যান্স–যোদ্ধাদের।’
![]() |
| ফারহান আহমেদ জোভান. |
প্রবাসীদের প্রতি বিমানবন্দর কর্মকর্তাদের আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়ে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তাঁর দেওয়া বক্তব্যে বিমানবন্দরে প্রবাসীদের সেবার বিষয়ে নির্দেশনামূলক কথা বলেছেন।
জোভানের কেন হঠাৎ করে এমন উপলব্ধি হলো—জানতে চাইলে বললেন, ‘ফেসবুক স্ক্রল করতে করতে প্রবাসীদের ব্যাপারে কিছু একটা দেখছিলাম। আমাদের আরেক অভিনয়শিল্পী সহকর্মী আনন্দ খালেদও প্রবাসীদের নিয়ে একটা পোস্ট করেছে। আমারও মনে হলো, প্রবাসীদের অনুপ্রেরণা জোগাতে তেমন একটা পোস্ট করা যায়। কারণ, আমাদের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা বলে শেষ করা সম্ভব না। তাঁরা আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।’ আরো |


0 Comments